প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের নিরাপত্তা ও বোন সুফিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আবদুস সবুর। তিনি বলেন, প্রতিবেশী আমিরুল ইসলামের সঙ্গে ভিটাবাড়ির ছয় শতক জমি নিয়ে ১৭ বছর ধরে মামলা চলছে। এরই জের ধরে ২ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীরা তাঁর বোন সুফিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে।