সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের নামে বিভিন্ন সময়ে মামলা দায়ের করার প্রতিবাদে এবং ইন্টারপোলের তালিকা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর নগর ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন গাজীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা। সংবাদ সম্মেলনে গাজীপুর পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের নেতা এস এম মহিবুর রশীদ মারুফ প্রমুখ।