প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের এবং সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদবি ও বেতন স্কেল-সংক্রান্ত বৈষম্যের অবসান, সব কর্মচারীর শতভাগ সিলেকশন গ্রেড প্রদান, রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের টাইম স্কেল, সিলেকশন গ্রেড-সংক্রান্ত জটিলতা নিরসনে সর্বোচ্চ আদালতের নির্দেশনা দ্রুত কার্যকর এবং নূ৵নতম ২৫ হাজার টাকা মূল বেতন নির্ধারণ করে বেতন স্কেল ঘোষণাসহ সব দাবি বাস্তবায়ন এবং কর্মচারীদের বর্তমান জীবনমান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হেদায়েত হোসেন, কার্যকরী সভাপতি মো. ওয়ারেছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।