সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীকে গত মঙ্গলবার রাতে মারধর ও তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান লাল, দপ্তর সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। আহত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কুদ্দুস ফকির রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। ২৮ মে উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।