সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত রাসায়নিক কীটনাশকের বিকল্প প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক ফেডারেশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম শাখার সভাপতি আলী আহমেদ, ভূরুঙ্গামারী শাখার সভাপতি লাভলু মিয়া, সংগঠনের সদস্য আজিজ মণ্ডল, মারুফ জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে আপদমুক্ত কীটনাশকের ব্যবহার বাড়িয়ে কৃষক-কিষানি ও কৃষিশ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা-ঝুঁকি নিয়ন্ত্রণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।