প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত আরেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই প্রধান শিক্ষিকা নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে বিচার দাবির পাশাপাশি অভিযুক্ত ওই শিক্ষক এখন তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষিকার বাবা বলেন, তাঁর মেয়ে চাকরি নেওয়ার পর থেকেই ওই প্রধান শিক্ষক নানাভাবে হয়রানি করছেন। এ বিষয়ে সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’