সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটে ফুলের বাগান নষ্ট করে ওই স্থানে নতুন বিপণিবিতান নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক জাবেদ আখতার প্রমুখ। গত রোববার সকালে নবাবগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ ফুলের বাগানের সীমানাপ্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু করে।