সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯-১১ জানুয়ারি দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে নীলফামারী শহরের বড় মাঠে মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলা সম্পর্কে জানাতে গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই অর্জনকে আরও অর্থবহ ও টেকসই করার লক্ষ্যে জেলার বড় মাঠে ৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। সরকারি-বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানের ৬২টি স্টল উন্নয়ন মেলায় অংশ নিচ্ছে।