সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি সম্পর্কে জনসচেতনতা এবং সহনশীলতা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচিতি এবং প্রকল্পের অধীনে সম্পন্ন বেইজলাইন জরিপের ফলাফলভিত্তিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি (আভাস) এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আভাসের উপজেলা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে বেইজলাইন জরিপের ওপর তৈরি করা প্রতিবেদন উপস্থাপন করেন আভাসের কর্মসূচি সমন্বয়কারী এস এম সিরাজুল ইসলাম।