প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল মঙ্গলবার সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার নীলফামারী আদর্শ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি