প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভৌগোলিক এলাকায় পল্লী বিদ্যুতের কার্যক্রম বন্ধ ও বিতরণলাইন হস্তান্তরের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ফরিদপুরে সংবাদ সম্মেলন করেছে ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক কে এম আমিনুল ইসলাম। এতে বলা হয়, ওজোপাডিকোর বিদ্যমান লাইন সংকুচিত করে পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করলে তা হবে আত্মঘাতী। এতে করে ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা চাকরি হারানোর ঝুঁকির মধ্যে পড়বেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমজাদ হোসেন, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সেকেন্দার আলী প্রমুখ।