সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হত্যার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নড়াইল শহরের কুড়িগ্রামে প্রয়াত নেতার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্য দেন প্রভাষ রায়ের স্ত্রী ও মামলার বাদী টুটুল রানী রায়। তিনি অভিযোগ করেন, মামলার আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। গত ১ ফেব্রুয়ারি রাতে প্রভাষ রায় খুন হন। এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়। ওই চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্যরা পলাতক রয়েছেন।