সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রামপাল সুন্দরবনসংলগ্ন উপজেলার সাপমারী-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরকারি উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়। সরকারের এই উদ্যোগকে স্থানীয় জনগণের স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।