সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে কয়েকটি সংখ্যালঘু পরিবারের সদস্যরা জমি বিক্রি করে দখল দিচ্ছেন না। উল্টো মূর্তি ভাঙা, ডাকাতি, লুট, ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দাবি করে দুটি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবারের জমি দখল করা হচ্ছে এবং তাদের প্রাণনাশ ও দেশ ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে দাবি করে প্রতিবাদ সভা করেছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার সকালে পৌর শহরের একটি আবাসিক হোটেলে ওই সংবাদ সম্মেলন হয় এবং কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ি মন্দিরের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।