সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর জাসদের কারণে বঙ্গবন্ধু সরকারের কর্মকাণ্ড বাধা পাচ্ছিল। অথচ বঙ্গবন্ধুকে হত্যার পর সেই জাসদের পাঁচজন চট্টগ্রামে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে হুমকির মুখে পড়েছিলেন। কেউ কেউ নির্যাতনের শিকারও হয়েছেন। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদের পাঁচ নেতা-কর্মী সেই দুঃসহ দিনের কথা তুলে ধরেন। আবদুন নূর, মিলন সেন, নুরুল আমিন ও হোসেনুজ্জামান নামের চার সহযোদ্ধাকে পাশে নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। এ সময় জাসদের সাংসদ মঈনউদ্দিন খান বাদল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।