সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার প্রশাসনিক ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব মংলা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো. সাইফুল ইসলাম। এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।