প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা. কাজী আতিকুল ইসলাম। ২৫ এপ্রিল ক্যাম্পেইনে জেলার ১ হাজার ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও এ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুর প্রতিনিধি