সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা. হাসান জামিল। ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ হাজার ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও এ ক্যাপসুল খাওয়ানো হবে।