সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার গতকাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছেন। তারাকান্দা উপজেলার মধুপুর বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ‘২০১১ সালে নির্বাচনে জয়ী হয়ে আমি চেয়ারম্যান হয়েছি। তখন থেকেই নির্বাচনে পরাজিত একজন প্রার্থী নানাভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে প্রশাসনের কাছে নানা রকম মিথ্যা অভিযোগ করে আসছেন। ওই সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।’ তিনি দাবি করেন, ৫ মে ময়মনসিংহ থেকে প্রকাশিত একটি সংবাদপত্রে তাঁকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। ময়মনসিংহ অফিস|