সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিলেন সাংসদ বাদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বিগত দিনের সফলতা ও আগামী দিনের প্রতিশ্রুতি তুলে ধরলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
গত বুধবার বেলা ১১টায় নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এই সদস্য বলেন, ‘গত পাঁচ বছরে আমি আমার উন্নয়ন কর্মকাণ্ড থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে আলাদা করে রেখেছিলাম। কেউ এ বিষয়ে কোনো অভিযোগ তুলতে পারবে না।
ফজলে হোসেন আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাজশাহী থেকে সরকারি চট্টগ্রামে যাত্রীবাহী ও মালবাহী রেললাইন স্থাপনের কাজ করে যাব। রাজশাহী আধুনিক সুবিধাসম্পন্ন মোটেল নির্মাণ ও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু স্থাপনের সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব।’
রাজশাহীর ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়। এতে ফজলুল হক, লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।