সংবাদকর্মীদেরও পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড মোড়, চেরাগআলী, টঙ্গী বাজার ও আবদুল্লাহপুর পয়েন্টে গতকাল সোমবার ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকার-সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী সব রকম যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার কর্মী মো. আবু সাইদ টঙ্গী থেকে তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলে কারওয়ান বাজারে কর্মস্থলের দিকে রওনা হন। সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকায় পুলিশ তাঁর গতিরোধ করে। পরিচয়পত্র দেখানোর পরও তাঁকে ফেরত যেতে বলে। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।