সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সংবাদপত্র বিতরণের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৫ এপ্রিল সংগঠনের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুন অর রশিদ (বরিশাল)। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত সহসভাপতিরা হলেন: সিরাজুল ইসলাম (সিলেট), মজিবুর রহমান (চান্দিনা, কুমিল্লা), হেকমত উল্লাহ (রাজশাহী), নুরুন্নবী পাটওয়ারী (চাঁদপুর), কামাল উদ্দিন (ফেনী), মিজানুর রহমান (কুমিল্লা সদর) ও আল-হারুন (চট্টগ্রাম)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম (কক্সবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (নেত্রকোনা), ইমরান খান (টঙ্গী), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (দাউদকান্দি), সহসাংগঠনিক সম্পাদক আবদুর রকিব (বগুড়া), অর্থ সম্পাদক মাজহারুল হক (কিশোরগঞ্জ), প্রচার সম্পাদক শরিয়ত উল্লাহ (নরসিংদী সদর), সহ-প্রচার সম্পাদক নূরুল কবির (নোয়াখালী), দপ্তর সম্পাদক আবু সিদ্দিক (মুন্সিগঞ্জ), এজেন্ট কল্যাণবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান (নরসিংদী), শিক্ষা-সাহিত্য সম্পাদক ওবায়দুল হক (ফরিদপুর, ভাঙ্গা), ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম (ময়মনসিংহ), প্রকাশনা সম্পাদক ওবায়দুল ইসলাম (পিরোজপুর)। কার্যকরী সদস্যরা হলেন: সিকান্দার আলী (সিলেট), আবদুল মান্নান (টাঙ্গাইল), আলম সিকদার (বরিশাল), ইসমাইল হোসেন (সিলেট), আনোয়ার হোসেন সিকদার (পাবনা), খোরশেদ আনোয়ার (যশোর), দেলোয়ার হোসেন (বাগেরহাট), আজিজুল হক (পলাশ, নরসিংদী), আবদুল জব্বার (চাঁপাইনবাবগঞ্জ) ও আশেকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া)। নির্বাচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।