সংবাদপত্র জরিপে শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সংবাদপত্র জরিপে শিক্ষা মন্ত্রণালয় সব মন্ত্রণালয় থেকে এগিয়ে রয়েছে। এই একটি কারণেই আবারও মহাজোট সরকারকে ক্ষমতায় আনতে হবে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে মহাজোট সরকার যে কাজ করে যাচ্ছে, সে কাজের মূল্যায়ন আগামী নির্বাচনে নিশ্চয়ই দেশবাসী করবে।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত সোমবার সন্ধ্যায় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজা মো. জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক জহিরুল আলম ও অসিত চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনির উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ। শিক্ষামন্ত্রী আরও বলেন, মহাজোট সরকার দেশের শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করেছে তা আর কখনো হয়নি। সারা দেশে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বৈষ্যম দূর করতে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।