সংবাদপত্র পরিবেশকের কাছে চাঁদা দাবি প্রতিবাদে সভা
সংবাদপত্র পরিবেশকের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বাংলাদেশ সংবাদপত্র হকার্স ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখা গত শনিবার বিকেলে এক প্রতিবাদ সভার আয়োজন করে। কুষ্টিয়ার শহরতলির মোল্লা তেঘরিয়ায় প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে অংশ নেন কুষ্টিয়ার স্থানীয় সংবাদপত্র পরিবেশক সমিতির নেতারা।জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন স্থানীয় সংবাদপত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বাংলাদেশ সংবাদপত্র হকার্স ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ।সভায় বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রয়োজনে সব ধরনের পত্রিকা বিলিবণ্টন থেকে বিরত থাকা হবে।কুষ্টিয়া মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আবু বক্কারের কাছে স্থানীয় সন্ত্রাসীরা দুই হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে ৫ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।