সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার সকালে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সামনে ২৬০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। তিনি তাঁর বক্তব্যে প্রথম আলোর বিক্রি বাড়ানো ও আরও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরও বক্তব্য দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া ও বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক।

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ঢাকার সার্কুলেশন টিমের সদস্যরা এবং ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সিটি সুপারভাইজার কুরবান আলীসহ অন্য কর্মকর্তারা।  হয়েছে। বিজ্ঞপ্তি।