সংবাদপত্র বিক্রয়কর্মী ফেডারেশনের কমিটি গঠন
দক্ষিণ বাংলা সংবাদপত্র বিক্রয়কর্মী ফেডারেশন ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম ওরফে বাদলকে সভাপতি এবং খুলনার সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতা সহিদুল ইসলাম তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা সংবাদপত্র হকার্স ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। গতকাল রোববার বিকেলে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো. আলিমুর রহমান (যশোর), সাংগঠনিক সম্পাদক মিন্টু গাজী (খুলনা), সদস্য বরিশাল জেলার মো. আবুল কালাম কালু ও ইউনুস হাওলাদার; খুলনা জেলার মো. ফারুক হোসেন, সৈয়দ আলম, মো. জাহাঙ্গীর গাজী, মো. ফজলুল হক, মো. আবু হাওলাদার, মো. খায়রুল আলম তালুকদার, হুমায়ুন কবির, আনোয়ার সরদার ও মো. সোহেল এবং যশোর জেলার আবদুর রাজ্জাক, মো. শরীফুল ইসলাম, মো. দাউদ হোসেন ও আবদুল আজিজ।