সংবাদপত্র হকার্স ইউনিয়নের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন গতকাল সোমবার হোটেল হাবিব ইন্টারন্যাশনালের একটি কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় ভোলা স্বার্থ রক্ষা কমিটির সম্পাদক অমিতাভ অপু, ভোলা প্রেসক্লাবের সম্পাদক সামস-উল আলম, বাংলার কণ্ঠর নির্বাহী সম্পাদক হাসিব রহমান, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নাছির লিটন, ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সুমন, সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিরনসহ ভোলার সব জাতীয় পত্রিকার জেলা প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।