সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত ১৬ জুলাই রাজধানীর শান্তিনগরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির বিধিবদ্ধ অডিট, বার্ষিক হিসাব বিবরণী, বাজেট ও প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদন করা হয়।সভায় সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি মোহাম্মদ ইসহাক, সহসভাপতি মো. নুরুল আমিন মিয়াজী, সম্পাদক মো. আলাউদ্দিন, পরিচালক কাজী মঈনউদ্দিন বশর, রফিক আহমদ, আবু তাহের, মো. ইউছুপ, ইব্রাহীম ভূঁইয়া ও আরমান কাজী।সভায় সমিতির আবদুল্লাহপুর-২ কেন্দ্রের সুপারভাইজার মরহুম মো. সেলিম ও গাবতলী কেন্দ্রের সুপারভাইজার মরহুম আলতাফ হোসেনের পরিবারকে কল্যাণ তহবিল থেকে মরণোত্তর ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। ওই তহবিল দৈনিক প্রথম আলোর আর্থিক সহযোগিতায় গঠিত। আলতাফের বকেয়া এক লাখ ১০ হাজার ও সেলিমের বকেয়া ১০ হাজার টাকা মওকুফ করা হয়।মো. আলীর পরিচালনায় আলোচনা করেন নুরুল হুদা, শাহাবুদ্দিন, হুমায়ুন কবির, দুলাল হোসেন, শফিউল্লাহ, মো. ফিরোজ, মো. বাচ্চুসহ সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।