সংবাদপত্র হকার্স সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। সভার আলোচ্য বিষয় ছিল বিগত বার্ষিক সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের ওপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ, পর্যালোচনা ও অনুমোদন, ২০১২-১৩ ও ২০১৩-১৪ সালের বার্ষিক অডিট প্রতিবেদন পাঠ এবং ২০১৪-১৫ সালের সর্বোচ্চ কাজের পরিমাণ নির্ধারণ সম্পর্কে আলোচনা। সমিতির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সম্পাদক মো. মোসলেম মিয়া, সহসভাপতি মো. মোতালেব খান প্রমুখ।
বিজ্ঞপ্তি