সংবাদপত্রে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে ডিইউজের নেতাদের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সংবাদপত্রকর্মীদের জন্য একটি নতুন ওয়েজবোর্ড গঠনের জন্য গতকাল শনিবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।ডিইউজের নির্বাহী কমিটির এক বৈঠকে সাংবাদিক নেতারা এ ব্যাপারে জাতীয় সংসদে ইতিবাচক মন্তব্যের জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন।পাঁচ বছর আগে সর্বশেষ ওয়েজবোর্ড গঠিত হওয়ায় বর্তমান গণতান্ত্রিক সরকার এ ব্যাপারে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।