সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৯-১১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর কোনো পত্রিকা প্রকাশিত হবে না। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি ১১ সেপ্টেম্বর ঈদ হয় সে ক্ষেত্রে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে এবং ১৩ সেপ্টেম্বরও কোনো পত্রিকা প্রকাশিত হবে না। বাসস।