সংবাদপত্রের ‘কালো দিবস’ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ক্ষমতায় এলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। সরকারের বিরুদ্ধে যাতে সাহসী ভূমিকা রাখতে না পারে, সে জন্যই চ্যানেল ওয়ান ও আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে।গতকাল বুধবার সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এতে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘১৯৭৫ সালের ১৬ জুন আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করে। এবার ক্ষমতায় এসে চ্যানেল ওয়ান ও আমার দেশ বন্ধ করে দিয়েছে। আমার দেশ-এর সম্পাদকের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। মানববন্ধনে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এ কে এম আনোয়ার হোসেন, আসাদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। লেবার পার্টির চেয়ারম্যান মো. শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।