সংবাদপাঠক আমিনুল হকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলি-ভিশন ও বেতারের সংবাদপাঠক আমিনুল হক আর নেই। গত রোববার মধ্যরাতে রাজ-ধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর বাসসেরপারিবারিক সূত্রে বলা হয়, আমিনুল হকের মরদেহ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। বিদেশ থেকে তাঁর মেয়ে দেশে ফেরার পর আগামীকাল বুধবার বাদ আসর বারিধারা ডিওএইচএস মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।আমিনুল হকের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি ১৯৬৫ সাল থেকে বেতার ও টেলিভিশনে সংবাদ পাঠ করে আসছিলেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি আইসিডিডিআরবি, কাফকো, ব্র্যাক, অ্যাকশন এইড, নাভানা গ্রুপ ও আরব বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আরব-বাংলাদেশ ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্স পদে দায়িত্ব পালন করছিলেন।আমিনুল হকের মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, সংবাদপাঠক সমিতির সভাপতি আমিনুল হকের মৃত্যুতে জাতি একজন একনিষ্ঠ সংবাদ উপস্থাপককে হারাল। বাংলাদেশের সংবাদ উপস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনপ্রিয় করতে তাঁর অবদান অপরিসীম।পৃথক এক শোকবার্তায় তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।