সংবাদমাধ্যম হচ্ছে অতন্দ্র প্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যম হচ্ছে দেশ ও জণগনের অতন্দ্র প্রহরী। তাই সংবাদকর্মীদের উচিত বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করে দেশের মানুষের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা। গতকাল বুধবার ঢাকার দোহারে সাপ্তাহিক এশিয়া বার্তার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশে একশ্রেণীর পত্রিকার মালিক নিজেদের অপকর্ম ও কালো টাকা সাদা করতে গিয়ে অসত্য সংবাদ প্রকাশ করে ভীতি সৃষ্টি করছেন। তবে তাঁদের অসৎ উদ্দেশ্য মানুষ বুঝতে পেরেছে। সত্য জাগ্রত হলে একদিন তাঁদের মুখোশ উন্মোচিত হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ দত্ত, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অমিতাভ পাল, নির্মল রঞ্জন গুহ, ফজলুল হক প্রমুখ।