সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ‘বাজারদরের চেয়ে বেশি দামে চিনি আমদানি!’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান রিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি।‘২০০৪ সালের আগস্টে ভারত থেকে ১৭৮ মার্কিন ডলার দরে দুই হাজার ২২০ টন গম আমদানির কথা বলে রিয়া ইন্টারন্যাশনাল পরে তা ১২০ ডলার করে দেখায়।’ এই লাইনটি উদ্ধৃত করে বলা হয়, প্রতিবেদনে বর্ণিত রিয়া ইন্টারন্যাশনালের সঙ্গে চিনি কেনার কাজ পাওয়া রিয়া ইন্টারন্যাশনালের কোনো সম্পর্ক নেই। ২০০৪ সালে তারা গমও আমদানি করেনি। দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে তারা চাল, ডাল, গম ও চিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে।প্রতিবেদকের বক্তব্য: চিনি আমদানির জন্য রিয়া ইন্টারন্যাশনালের দরপ্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদিত হলে প্রথম আলোর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির অতীত ইতিহাস জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত এক প্রতিবেদনে দেখা যায়, গম আমদানিতে ২০০৪ সালে রিয়া ইন্টারন্যাশনাল শুল্ক ফাঁকি দিয়েছিল। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, একই নামের কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন এখানে হয় না। সংস্থার নিবন্ধক আহমেদুর রহিম বলেন, সিটি করপোরেশন যদি একই নামে ট্রেড লাইসেন্স দিয়ে থাকে, তা উচিত নয়।