সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১২ জুন শনিবার প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ‘সন্ত্রাসী হামলায় মুরাদনগরে কলেজের অনুষ্ঠান পণ্ড’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হাকিম মাস্টার। ১৩ জুন পাঠানো প্রতিবাদপত্রে আবদুল হাকিম বলেন, ‘আমন্ত্রিত হলেও আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। কাজেই হামলার সঙ্গে আমি জড়িত নই।’ তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খল সভাটির অব্যবস্থাপনার দায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও আমার ওপর চাপানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছে।’ প্রতিবেদকের বক্তব্য: কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।