সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মে প্রথম আলোতে প্রকাশিত ‘ঘটা করে আয়োজন হঠাৎ করে বন্ধ’ শিরোনামের খবরটির প্রতিবাদ জানিয়েছেন ‘মানবতার জন্য আমরা’ সংগঠনের সভাপতি অভিনেতা আহমেদ শরীফ। তিনি বলেছেন, চাঁদাবাজি চক্রের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয় ঘোষিত তারিখের দুই দিন আগে। এ ছাড়া ‘বিক্ষুব্ধ জনরোষ থেকে রেহাই পেতে স্টেডিয়াম এলাকা থেকে আয়োজকেরা পালিয়ে যান’—এমন খবর পরিবেশন করায় তিনি ব্যথিত হয়েছেন বলে প্রতিবাদপত্রে জানিয়েছেন।প্রতিবেদকের বক্তব্য: জেলা প্রশাসক অনুষ্ঠানটি বাতিল করেন দুই দিন আগে নয়, অনুষ্ঠানের আগের দিন রাতে। এ ছাড়া টিকিট কেটেছেন—এমন হাজারো জনতা ওই দিন স্টেডিয়ামে সমবেত হন অনুষ্ঠান দেখার জন্য। কিন্তু আয়োজক সংগঠনের কেউ সেখানে ছিলেন না।