সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
গত ২৬ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘ডাকাত থেকে রাজনীতিক এখন খুনের আসামি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ
করেছেন ইয়াছিন মিয়ার মেয়ে লতিফা বেগম।
প্রতিবাদে বলা হয়, ইয়াছিন মিয়া ডাকাত নন। তিনি সন্ত্রান্ত ও বংশীয় একজন ভালো লোক। ওয়ারিশসূত্রে তিনি অনেক জায়গাজমির মালিক হয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদাির ব্যবসা ও পেট্রলপাম্পের ব্যবসার মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন, চাঁদাবাজির মাধ্যমে নয়।
প্রতিবাদে বলা হয়, ইয়াছিন মিয়া একজন সামাজিক সংগঠক, শিক্ষানুরাগী ও জনপ্রিয় রাজনীতিবিদ। মূলত তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে খুনের আসামি বানানো হয়েছে। লতিফা বেগম বলেন, জাতীয় বিবেকের কাছে প্রশ্ন, যে ব্যক্তি (ইয়াছিল আলী) তিনবার করে হজ ও ওমরাহ করেছেন, যে পাঁচওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সব সময় সাদা সুন্নতি পোশাক পরেন, মাথায় সব সময় গোল সুন্নতি টুপি পরেন, তিনি কি খুনের মতো জঘন্য অপরাধ করতে পারেন?
প্রতিবাদে বলা হয়, ইয়াছিনের স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। রুটিন চেকআপ করার জন্য
তাঁকে নিয়ে ইয়াছিন আলী বিদেশ গিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য: সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। তা ছাড়া প্রতিবাদে বলা হয়নি সংবাদের কোন তথ্যটি ভুল।