সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের দুর্নীতি তদন্তে কমিটি গঠন’ শীর্ষক সংবাদ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।ব্যাখ্যায় বলা হয়, ওই দিনের সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সভায় মহাপরিচালকের দুর্নীতি নিয়ে আলোচনা হয়নি। যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়।