সংবাদের সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মতিঝিল থানার দুই পুলিশ কর্মকর্তা এবং দৈনিক সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সংবাদ-এর গাইবান্ধার সাবেক প্রতিনিধি মফিজুল হক গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মহানগর হাকিম এ জি এম আল মাসুদ গতকাল বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।আসামিরা হলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফ, সংবাদ-এর সম্পাদক আলতামাশ কবির, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ও প্রধান হিসাবরক্ষক মাহবুব আলম।মামলায় অভিযোগ করা হয়, বাদী গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সংবাদপত্রের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে মতিঝিল থানার পুলিশকে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই প্রতিবেদন তৈরি করতে মতিঝিল থানার পুলিশ বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আর সংবাদপত্রের কর্মকর্তারা মামলা করার পরও বেতন-ভাতার টাকা না দিয়ে প্রতারণামূলকভাবে তাঁকে ঘুরাতে থাকেন।