সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার জিনিস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘তিনি সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলে রাষ্ট্র এবং সংবিধানকে অপমান করেছেন। সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার জিনিস নয়। এ বক্তব্যে তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি।’গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরীর সংবর্ধনা সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। স্থানীয় শাহগঞ্জ বাজারে এ সমাবেশ হয়।