প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী দাবি করেছেন, সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথাটি তিনি রূপক অর্থে বলেছিলেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ দাবি করেন।আগের বক্তব্যের উল্লেখ করে মুফতি আমিনী বলেন, ‘আমি বলেছিলাম, আওয়ামী লীগ খেয়াল খুশিমতো কাটছাঁট করে সংবিধানকে বিতর্কিত ও দলীয় ইশতেহার বানিয়েছে। অতএব, সময় হলে জনগণ তা ডাস্টবিনে নিক্ষেপ করবে।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক পরিভাষায় অনেক শব্দ ও কথা রূপক অর্থে ব্যবহার হয়। ডাস্টবিনে ছুড়ে ফেলার অর্থ ছিল, জনগণ তা প্রত্যাখ্যান করবে।’