সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে করা রিটের শুনানি ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর ২০ জুন শুনানি হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।এর আগে ২ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল হালিম রিট আবেদনটি দায়ের করেন। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুল হালিম।অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। এ জন্য সময় প্রয়োজন। পরে আদালত ২০ জুন শুনানির দিন ধার্য করেন।রিটে গত ১০ ফেব্রুয়ারি পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনা, সংগঠনের স্বাধীনতা (৩৮ অনুচ্ছেদ) ও অবসর গ্রহণের পর বিচারকদের অক্ষমতা (৯৯ অনুচ্ছেদ) সংক্রান্ত অনুচ্ছেদ ও এর কয়েকটি ফুটনোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।