সংবিধান বিশেষজ্ঞ এম জহিরের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম জহির
এম জহির

বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ এম জহিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ২০১৩ সালের এই দিনে তিনি মারা যান।
এম জহিরের পরিবার তাঁর সব সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে তাঁর বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেছে।
এম জহির ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি, ১৯৬৫ সালে লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি এবং ১৯৬৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কোম্পানি আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এম জহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতাও করেন। ১৯৭৮ সালে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। কোম্পানি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন সময়ে সরকারের কোম্পানি আইন সংস্কার কমিটির আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।