প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করা না হলে সব বিরোধী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন প্রতিহত করবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল শুক্রবার নিজের ৮৩তম জন্মদিন উপলক্ষে বারিধারার কার্যালয়ে বিকল্পধারা আয়োজিত আলোচনা সভায় বি চৌধুরী এ হুঁশিয়ারি জানান। এর আগে নেতা-কর্মীরা কেক কেটে ও ফুলের তোড়া দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর দলের লোকজনের মন্ত্রিত্ব বজায় রেখে বাকশালী কায়দায় নীলনকশার নির্বাচন করতে চায় সরকার, যা এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।
সভায় বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন, আবু মোজাফফর আহমেদ, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।