সংবিধান সংশোধন বিল সংসদে উত্থাপন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধন বিল জাতীয় সংসদে আজ রোববার উত্থাপন করা হচ্ছে। বিল উত্থাপনের বিষয়টি সংসদের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিনের কার্যসূচির শেষ ভাগে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে উত্থাপন করবেন।  বিলটি পাস হলেও সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের পদ্ধতি নির্ধারক আইন না হওয়া পর্যন্ত এই সংশোধনী কার্যকর হবে না।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শেষ হবে। সে জন্য বিলটি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে বেশি সময় দেওয়া হবে না। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে নিরুত্সাহিত করা হচ্ছে।