সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্মতি দিয়েছেন। গতকাল রোববার রাষ্ট্রপতি সংসদের চলতি (নবম) অধিবেশনে পাস হওয়া বিলটিতে অনুমোদন দেন। সংবিধানের ৮০(৫) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পর বিলটি আইনে পরিণত হয়।এখন এই সংশোধিত আকারে নতুন সংবিধান ছাপার প্রক্রিয়া শুরু হবে। গত ৩০ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল সংসদে পাস হয়। আর এ বিল পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে। এর বাইরে আরও ৫১টি সংশোধনী আনা হয়েছে ওই সংশোধনীতে।