প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধন বিষয়ে প্রতিবেদন চলতি সপ্তাহেই সংসদে উত্থাপন করা হবে। আজ রোববার সংবিধানের পঞ্চদশ সংশোধনীসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করবে এ বিষয়ে গঠিত বিশেষ কমিটি। জাতীয় সংসদ ভবনে কমিটির ২৭তম সভায় সুপারিশ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সুপারিশের খসড়া প্রস্তুত হয়েছে। আজকের বৈঠকে কমিটি খসড়া সুপারিশসংবলিত প্রতিবেদনটি নিয়ে শেষবারের মতো আলোচনা করে তা চূড়ান্ত করবে।কমিটির মুখপাত্র ও কো-সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগামী সোমবার এই প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে।’