সংবিধান সংশোধন হচ্ছে না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংসদের আগামী অধিবেশনে সংবিধানে সংশোধনীর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

গতকাল রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ শান্তি পরিষদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।