সংবিধান সংশোধনী প্রস্তাব মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বৈধতা দিয়ে সংবিধান সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে বাম সংগঠনগুলো বলেছে, এটা বাহাত্তরের সংবিধানের মূলনীতির লঙ্ঘন ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। সংশোধনী প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে । বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গতকাল জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে নেতারা বলেন, অতীতে জিয়াউর রহমান ও এরশাদ সংবিধান কাটছাঁট করে সাম্প্রদায়িকীকরণ করেছিলেন। বর্তমান সংসদে উত্থাপিত পঞ্চদশ সংশোধনী প্রস্তাবে হাইকোর্টের রায় না মানায় তাঁদের অপকর্মের বৈধতাই দেওয়া হলো।সিপিবির প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন, মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, আহসান হাবিব, সাজ্জাদ জহির প্রমুখ।